LATEST
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদমন্ত্রী শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন ফরিদগঞ্জের শফিকুল ইসলাম শিক্ষক হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ এক দিনে আরও ৮ প্রাণহানি: হামের উপসর্গ নিয়ে বছরে প্রাণ গেল ১ হাজার ৩৭১ জনের রাজধানীর পল্লবীতে বাসে আগুন মোস্তাফিজুর রহমান টুলুর নেতৃত্বে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিল, অংশ নিলেন বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী। Princess Diana charity goes into administration ‘প্রিয় ছাত্র যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি’
Districts News Updates

মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?

মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?

৭৫তম মিস ইউনিভার্সের আসরে বিশ্বসুন্দরীর মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটোর মাথায়। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন তিনি। নিজের দেশের মাটিতে এই অর্জন উদযাপনের সুযোগ পেয়ে আনন্দে ভাসছেন জেনিফার।

অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েও মুকুট জিততে পারেননি ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে শেষ হয় জমকালো এই আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত লড়াইয়ে টিকে থাকেন পাঁচজন।

চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। দেশের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতে নতুন ইতিহাস গড়লেন তিনি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন- এমন প্রশ্নের উত্তরে নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন এই প্রতিযোগী।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবার বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?।

More in Districts News Updates

View all

Latest news