বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ড শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি মাহফিল শনিবার (২৮ নভেম্বর) বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে বি.কে.এম ১০নং ওয়ার্ড সভাপতি ক্বারী মাওলানা আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ, বি.কে.এম ১২নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা অলিউর রহমান, ১৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সালেহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্যের কোনো উদ্যোগ সফল হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রকৃত ভিত্তি গড়ে উঠতে পারে। তা না হলে নতুন করে রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আর দেরি না করে জাতীয় ঐকমত্যের ভিত্তি মজবুত করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল ও জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, গণভোটের রায় কার্যকর হলে সেই ঐক্য নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। তবে মূল দাবিগুলো পাশ কাটিয়ে কেবল সংলাপ বা ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তা দীর্ঘস্থায়ী হবে না। উল্টো এর সুযোগে অতীতের ফ্যাসিবাদী শক্তি আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করতে পারে। তিনি আরও বলেন, কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের সদস্য সংগ্রহ অভিযান ও দাওয়াতি মাহফিল, গ্রুপভিত্তিক দাওয়াত এর মাধ্যমেই একটি সংগঠন শক্তিশালী ও মজবুদ হবে। তাই আমাদেরকে দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে।
উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বি.কে.এম ১০নং ওয়ার্ড কমিটি পূনগর্ঠন করা হয়। কমিটি সভাপতি ক্বারী মাওলানা আনোয়ারুল হক, সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, হাফিজ মাওলানা সুলাইমান, হাফিজ ক্বারী হামজা, মাওলানা শিহাব, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ খালেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা নোমান, সদস্য মুহাম্মদ রাসেল, হাফিজ কামরান, হাফিজ মুস্তাহাদ, মুহাম্মদ তোফায়েল, হাফিজ সেলিম, হাফিজ মুজিবুর, রফিক আহমদ, ক্বারী রমজান আলী, হাফিজ জাহেদ, মুহাম্মদ শাব্বির আহমদ, খছরুজ্জামান সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।