LATEST
সোনা ভেবে বছরের পর বছর আগলে রাখা পাথরটি বিরল উল্কাপিণ্ড As an ICU doctor, I deal with life and death every day. Then a phone call derailed me বন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলো জিটিএর মতো তৈরি হচ্ছে ‘রামায়ণ’ গেম! দেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির নতুন ৫জি স্মার্টফোন বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় বাস চলাচল বন্ধ দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক: রিজভী প্রথম ধাপে ২১ জানুয়ারি ১,০৪২ ইউপিতে ভোট, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন ইসির
Districts News Updates

কলাপাড়া পৌরসভায় ০৬ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন।

কলাপাড়া পৌরসভায় ০৬ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন।

​কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ০৬ নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২৮ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, যিনি ফিতা কেটে এই তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন হাওলাদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং তথ্য সংগ্রহ কাজের প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম রনি। তাদের বক্তব্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সঠিক উপকারভোগী নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয় এবং এই প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী লিলি বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রতন, মোয়াজ্জেম হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান, ০৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদল নেতা রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাইজু বেগম সহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পর পরই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়, যেখানে স্থানীয় সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আসার জন্য তাদের তথ্য প্রদান করেন।

দলীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের ফলে ০৬ নং ওয়ার্ডের প্রকৃত অভাবগ্রস্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো উপকৃত হবে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সুযোগ সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছাবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ০৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

The post কলাপাড়া পৌরসভায় ০৬ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন। appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news