LATEST
লিভার ভালো রাখতে কোন খাবারে আস্থা? ‘ডিটক্স’ ভ্রান্তি পেরিয়ে আসল বাস্তবতা ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক Albanians ‘scaled drainpipe to steal cufflinks at Waleses’ home’ চাঁদপুর মুক্ত দিবস, বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন হবে Diversified Royalty Corp. Announces Closing of $50 Million Bought Deal Public Offering of 6.00% Convertible Unsecured Subordinated Debentures হলিউডের সিনেমার সাথে অস্কার ও ক্রিটিকস চয়েসের দৌড়ে ‘রামায়ণ’ মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী? স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ২১০০-এরও বেশি অভিবাসী
Current Affairs

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

‘আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াতের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপিকে সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। সাদিক কায়েমের দাবি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের শ্বশুর এবং জামায়াতের এক ইউনিয়ন আমীরের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া ও লুটপাট করা হয়েছে।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যেখানে সরকারি দলের দায়িত্ব, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধেই সন্ত্রাস ও লুটপাটে জড়ানোর অভিযোগ উঠছে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পরও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার পরিবেশ নষ্ট করবে বলেও সতর্ক করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, একদিকে ঐক্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটছে। এ ধরনের দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।

More in Current Affairs

View all

Latest news