LATEST
লিভার ভালো রাখতে কোন খাবারে আস্থা? ‘ডিটক্স’ ভ্রান্তি পেরিয়ে আসল বাস্তবতা ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক Albanians ‘scaled drainpipe to steal cufflinks at Waleses’ home’ চাঁদপুর মুক্ত দিবস, বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন হবে Diversified Royalty Corp. Announces Closing of $50 Million Bought Deal Public Offering of 6.00% Convertible Unsecured Subordinated Debentures মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী? স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ২১০০-এরও বেশি অভিবাসী এনএসইউ এমবিএ–ইএমবিএ প্রোগ্রামের উদ্যোগে বাজেটে নিয়ে সেমিনার অনুষ্ঠিত
National

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ ২৯ শুরু

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ ২৯ শুরু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ২৫ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন নিয়ে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে। আইন-শৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে বলে তিনি জানান। ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কিছু সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সেসব দলের সাথে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের সাথেও আলোচনায় বসা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন,তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী,প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি,তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে,পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। বাসস

২৫ নভেম্বর ২০২৬
এ জি

More in National

View all

Latest news