LATEST
SaverOne Signs Letter of Intent to Acquire Drew Therapeutics নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই, যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন চার দিন ধরে হাসপাতালে মামুনুর রশীদ, শারীরিক অবস্থা ক্রিটিকাল X Square Robot dan Pos Malaysia Memeterai MoC untuk Meneroka AI Berjasad dalam Automasi Logistik খাগড়াছড়িতে ১০ বছরের শিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের, সংলাপে বসতে আগ্রহী জামায়াতসহ রাজনৈতিক দলগুলো
Top News

ইবাদতকে মারতে গিয়ে আউট মার্করাম

ইবাদতকে মারতে গিয়ে আউট মার্করাম

মার্করাম আউট

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯.১ ওভারে ৪৯/১।

প্রথম উইকেট এবং ইবাদতের স্যালুট!

১০ম ওভারে প্রথম বলে ভাঙল প্রোটিয়াদের ওপেনিং জুটি। ইবাদতের খাটো লেংথের বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন এইডেন মার্করাম (২১)। দূর্ভাগ্য তাঁর, বল ব্যাটের মাথা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে।

রিকেলটন ২৬ ও হামজা ০ রানে অপরাজিত।

বেঁচে গেলেন মার্করাম

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২ ওভারে ৫/০।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় ওভারে চতুর্থ বলে এইডেন মার্করামের বিপক্ষে শরীফুল ইসলামের এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। মার্করাম রিভিউ নিয়ে বেঁচে যান। বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।

মার্করাম ৪ ও অ্যাকারম্যান ১রানে অপরাজিত।

৯১ রানে অলআউট

তিন ঘণ্টা আর ৯১ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। এমন কিছু যে হতে পারে, তা অবশ্য আগেই অনুমান করা গেছিল। একে তো সেঞ্চুরিয়নে সুপার স্পোর্ট পার্ক সবসময়ই পেসারদের সহায়ক, তার ওপর সকাল থেকে ছিল বৃষ্টি। এমন পরিস্থিতিতে টস হেরে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে ৯১ রান করে অলআউট হয়ে গেছে তারা। মাহফিজুলের ২৩ রানই দলের পক্ষে সর্বোচ্চ হয়ে থেকেছে।

হৃদয়ের পর শরীফুল

চা বিরতির ঠিক আগের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে আউট হয়ে গেছেন তাওহিদ হৃদয়। বিরতির পর আউট শরীফুল ইসলামও। ৮৯ রানে নিজেদের সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। এক শর আগেই অলআউট হওয়ার শঙ্কায় আছে তারা।

মুমিনুল বোল্ড

বাংলাদেশ প্রথম ইনিংস: ২১ ওভারে ৪ উইকেটে ৬২।

২১তম ওভারে উইয়ান মুল্ডারের দ্বিতীয় বলে বোল্ড মুমিনুল। বল স্টাম্পে টেনে আনেন মুমিনুল। ৫১ বলে ১৮ রানে আউট হলেন।

নতুন ব্যাটসম্যান লিটন দাস। হৃদয় ২ রানে অপরাজিত।

নাজমুলও আউট

উইকেটে এসে প্রথম বলেই একটা বাউন্ডারি পেয়েছিলেন নাজমুল হোসেন। কিন্তু পরের বলেই তিনিও বোল্ড হয়ে গেলেন। তাঁকেও আউট করেছেন নর্কিয়া। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়।

বাংলাদেশ: ১৩.৫ ওভারে ৪৪/৩

মাহফিজুল বোল্ড

বোল্ড হয়ে গেলেন মাহফিজুল। সময়টা তাঁর মন্দ কাটেনি এতক্ষণ, খুব বেশি ভুলও করেননি। কিন্তু নর্কিয়ার বলে মাহফিজুল বোল্ড হয়ে গেলেন। তাঁর অফ স্টাম্পের সামান্য বাইরে থেকে ভেতরে ঢোকা বলে ব্যাট নামাতে নামাতেই তাঁর স্টাম্প ভেঙেছে।

বাংলাদেশ: ১৩.৩ ওভারে ৪৪/২

মুমিনুল আম্পায়রস কলে বাঁচলেন

আনরিখ নর্কিয়া বলে এলবিডব্লুর জোরাল আবেদন হয়েছিল মুমিনুলের বিরুদ্ধে। আম্পায়ার সাড়া দেননি। দক্ষিণ আফ্রিকাও রিভিউ নেয়নি। তবে পরে রিপ্লেতে দেখা গেছে, বল স্টাম্পেই হিট করত, তবে আম্পায়ারস কলে তিনি বেঁচে যেতেন। মুমিনুল বেশ অস্বস্তিতেই আছেন প্রোটিয়া বোলারদের বিপক্ষে। ৩১ বল খেলে ৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

বাংলাদেশ: ১২.৪ ওভারে ৩৯/১

অল্পের জন্য বাঁচলেন মুমিনুল

আগের টেস্টের দুই ইনিংসে করেছিলেন শূন্য আর ১ রান। এবারও ক্যাচ তুলে দিয়েছিলেন মুমিনুল। তাঁর ব্যাটের বাইরের কানায় লেগে দ্বিতীয় স্লিপে প্রায় চলে গিয়েছিল। তবে অল্পের জন্য ফিল্ডারের হাতে যায়নি সেটি।

বাংলাদেশ: ৫.২ ওভারে ২৮/১

তানজিদ আউট

ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন তানজিদ হাসান। মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন। অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বলটা চাইলে ছেড়ে দিতে পারতেন তিনি।

এদিকে পরের ওভারে রাবাদাকে দুই বলে দুটি চার মেরেছেন মাহফিজুল। প্রথম চারটা এসেছে অন ড্রাইভে দুর্দান্ত টাইমিংয়ে, পরেরটা ব্যাটের কানায় লেগে গেছে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে।

বাংলাদেশ: ৩.২ ওভারে ১৭/১

রাবাদার প্রথম ওভার পার

কাগিসো রাবাদা আজ আর প্রথম ওভারে উইকেট পাননি। ৬ রান তুলেছেন বাংলাদেশের দুই ওপেনার।

৭ বছর পর চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে আবু জায়েদ, ইবাদত হোসেন, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান ছিলেন একাদশে।৭

চার পেসারের একাদশে মিরাজ নেই

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ চোটের কারণে নেই, বাদ পড়েছেন সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজও। একাদশে এখন বিশেষজ্ঞ স্পিনার নেই কেউই, চার পেসার নিয়ে নামছে বাংলাদেশ। প্রথম টেস্টে না খেলা জাকের আলী, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম একাদশে ঢুকেছেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।

টস

এমনিতেই সেঞ্চুরিয়নের উইকেট পেসারদের সহায়তা করে বেশি। তার ওপর সকাল থেকে হয়েছে বৃষ্টি। এমন পরিস্থিতিতে আগে ব্যাট করতে হবে বাংলাদেশকে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন জানিয়েছেন, টস জিতলে তারাও আগে ফিল্ডিংই করতে চাইতেন।

বড় আপডেট!

অবশেষে খেলা শুরুর সময় জানা গেছে। টস হবে সোয়া পাঁচটায়, খেলা শুরু হবে ৫টা ৪০ মিনিটে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ সর্বোচ্চ ৬০ ওভার খেলা হবে।

বৃষ্টি থেমেছে

আবার বৃষ্টি থেমেছে। কাভারও সরে যাচ্ছে। আম্পায়াররা মাঠে পর্যবেক্ষণের জন্য নেমেছেন। বাংলাদেশ সময় পাঁচটায় হবে পরের পর্যবেক্ষণ।

মধ্যাহ্ন

বৃষ্টি এখনও থামেনি সেঞ্চুরিয়নে। টসও হয়নি। এদিকে চলে এসেছে প্রথম দিনের মধ্যাহ্নভোজের ঘোষণা। বৃষ্টি না থামায় সময়ের চেয়ে একটু আগেই তা এল।

একটু আশা

কিছুটা আশার খবর, সেঞ্চুরিয়নে বৃষ্টি থেমেছে। ক্রিকইনফো জানিয়েছে, কাভারও নাকি সরানো হচ্ছে। তবে আজ সারা দিনই সেঞ্চুরিয়নে বৃষ্টির পূর্ভাবাস আছে, ছোটখাটো ঝড়ও হতে পারে।

ক্রিকইনফো জানাচ্ছে, আবার বৃষ্টি নেমেও গেছে!

আপডেট?

সম্প্রচারকরা দেখালেন, এখনও পিচ থেকে কাভার সরেনি। হালকা বৃষ্টিও নাকি হচ্ছে। স্টেডিয়ামের বড় পর্দায় লেখা আছে, টস দেরি হচ্ছে; পিচ থেকে কাভার সরলে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করতে যাবেন।

সহসাই যে খেলা শুরু হচ্ছে না, তা একরকম নিশ্চিত।

অপেক্ষার সময়ে পড়ুন উৎপল শুভ্রর লেখা

বৃষ্টি এখনও পুরোপুরি থামেনি সেঞ্চুরিয়নে। টসই যেহেতু হয়নি, খেলা শুরু হতেও বেশ খানিকটা দেরি হবে। ফাঁকা এই সময়ে পড়তে পারেন তাওহিদ হৃদয়কে নিয়ে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর লেখা—

আজ কী করবেন তাওহিদ হৃদয়

টসে বিলম্ব

নির্ধারিত সময়ে টস হচ্ছে না।

সেঞ্চুরিয়নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মাঠকর্মীরা মূল পিচ ও বোলারদের রান-আপ ঢেকে রেখেছেন। আম্পায়াররা এখন ছাতা মাথায় মাঠে নেমে মাঠের অবস্থা ঘুরে দেখছেন।

খেলা শুরু হতে যে দেরি হবে, সেটি নিশ্চিত। কারণ টসই হয়নি।

স্বাগত

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা। শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটায়।

ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন প্রথম আলো লাইভ ব্লগে।

More in Top News

View all

Latest news