LATEST
স্বীকৃতি সবার প্রাপ্য—সরকারি চাকরি নয়, অবদানই হোক মর্যাদার মাপকাঠি ‘শেখ হাসিনাকে কীভাবে ফেরত দেবে ভারত, আলোচনা হবে দিল্লির সঙ্গে’ অস্ত্র উদ্ধারের গল্প তিন রকম, মামলায় ফাঁসলেন দুই শ্রমিক! Brooke’s research aimed to help women. So why did some people wish her dead? ‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে’ নভেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি কর্মকর্তা চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Top News

১০ বছর পর রানের পাহাড় গড়ে নিউজলিয়ান্ডের বিপক্ষে ড্র ভারতের

১০ বছর পর রানের পাহাড় গড়ে নিউজলিয়ান্ডের বিপক্ষে ড্র ভারতের

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে সাতশো পেরোনো সংগ্রহ গড়েছিল ভারত। কিউইদের মাঠে এটা সর্বোচ্চ সংগ্রহ যেকোনো দলের। প্রায় দশ বছর পর ৭০০ রান পেরিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে স্বাগতিকদের বিপক্ষে বড় লিডও নেয় ভারত। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে জবাব দিতে নেমে শেষদিনেও লড়ে ড্র এনেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে সিরিজের সমাধান গড়িয়েছে দ্বিতীয় টেস্টে। নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভে টসে হেরে আগে ব্যাটে নেমে ১২১ ওভারে ৩৬৮ রান করে প্রথম ইনিংসে থামে স্বাগতিকরা। জবাবে দুটি সেঞ্চুরি ও চার ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ৭২০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন শুভমন গিল। ৩৫২ রানে এগিয়ে থাকে ভারত। চতুর্থ ও পঞ্চম দিনে মোট ১২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রানে ড্রয়ের ফল আনে কিউইরা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন দুই কিউই। হেনরি নিকোলস ৩৩৫ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২১৬ বলে ১১৮ রান করেন গ্লেন ফিলিপস। বাকিদের কেউ ১৫ রানের বেশি করতে পারেননি। ভারতের জাসপ্রীত বুমরাহ ৪ উইকেট নেন। আকাশ দীপ ৩, অংশুল কম্বোজ ২ এবং প্রষিধ কৃষ্ণা নেন এক উইকেট। জবাবে ভারত ওপেনার যশস্বী জয়সওয়াল ৮৫ রান করে আউট হওয়ার পর ১৩৬ রান করে ফেরেন লোকেশ রাহুল। তিনে নেমে দেবদূত পাড্ডিকাল করেন ৮০ রান। দুর্ভাগা ছিলেন অধিনায়ক গিলকে, ৯৮ রানে আউট হন। পরে পান্ট ১২৮ রান করে আউট হওয়ার পর ধ্রুব জুরেল ৭৮ রান দিলে পাহাড়সম সংগ্রহ পায় ভারত। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৩টি ও ২টি উইকেট নেন রাচীন রবীন্দ্র। ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, কাইলি জেমিসন, জ্যাকব ডাফি ও নাথান স্মিথ। কিউইদের প্রথম ইনিংসে জবাবে ভারতের বেশকিছু রেকর্ড হয়। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো দলের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। আগে কিউই মাটিতে সর্বোচ্চ ৭১৫ রানের রেকর্ড ছিল বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদেরই দখলে। ২০১৯ সালে হ্যামিল্টনের সিডোন পার্কে ৬ উইকেটে ৭১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল তারা। তার আগে রেকর্ডটি ছিল ভারতের, ৬৮০ রানে ইনিংস ঘোষণার। টেস্ট ইতিহাসে প্রথমবার প্রথম সাতটি জুটিতে ৫০ করে রান এসেছে এই ম্যাচে। রিশভ পান্ট নবম সেঞ্চুরি তুলেছেন, পথে ছয়টি ছক্কা হাঁকিয়েছন। যার মাধ্যমে ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন। শীর্ষে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে নেমে ওপেনার টম ল্যাথাম রানের খাতা খোলার আগে আউট হয়ে ফেরেন। ডেভন কনওয়ে ৬৫, নিকোলস ৩১ ও রবীন্দ্র ৩৭ রান করেন। ড্যারিল মিচেল ৪৯ রানে অপরাজিত থাকনে। ভারতের হয়ে ২টি উইকেট নেনে প্রসিধ কৃষ্ণা। ১টি করে উইকেট নেন বুমরাহ, কম্বোজ এবং ওয়াশিংটন সুন্দর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে, গড়াবে ২৭ নভেম্বর। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১য়ে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৩-২তে জিতেছে ভারত।

More in Top News

View all

Latest news