ঈদে বিশেষ ছুটি মিলবে কি না, জানা যাবে আজ | বাংলাদেশ

ঈদে বিশেষ ছুটি মিলবে কি না, জানা যাবে আজ | বাংলাদেশ

<![CDATA[

ঈদুল ফিতরে এবার বিশেষ ছুটি দেয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠক থেকে নির্বাহী ক্ষমতাবলে প্রধানমন্ত্রী বিশেষ ছুটি দেবেন কি না, তা চূড়ান্ত হতে পারে। 

 

তবে জানা গেছে, গত বছরের মতো এবারও বিশেষ ছুটি না দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ছুটি দেয়া হলে টানা পাঁচ দিন ছুটি পেতেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া এবারের ঈদে তিন দিনের সরকারি ছুটির মধ্যে দুই দিনই সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র ও শনিবার। 

আরও পড়ুন: ঈদে ৩ কোটি জাল টাকা ছাড়ার পরিকল্পনা, ডিবির জালে ধরা 

গেল ২৪ মার্চ পবিত্র রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। সে অনুযায়ী, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অর্থাৎ শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। 

 

তবে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি রয়েছে। আর ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। 

]]>