চলতি বছরের আগে পেট্রোবাংলা খোলাবাজার থেকে সর্বশেষ এলএনজি কিনেছিল গত মে মাসে। তখন প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ২৬ ডলার ৪ সেন্ট। আর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম এখন ১০ ডলার করে কমেছে।
গ্যাস–সংকট বিবেচনায় ২০১৮ সালের ২৫ এপ্রিল এলএনজি আমদানি শুরু করে সরকার। খোলাবাজার থেকে এলএনজি আমদানির জন্য ২০১৯ সালে সরকার একটি পরিকল্পনাও নেয়। এর অংশ হিসেবে ২০২১ সালে জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও দুবাইয়ের চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়।



