ওপেক থেকে বেরিয়ে গেল আমিরাত, কী প্রভাব

ওপেক থেকে বেরিয়ে গেল আমিরাত, কী প্রভাব

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হঠাৎ করেই তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক (ওপেক) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে—বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে এটি বড় ঘটনা। ওপেকের জন্যও আরব আমিরাতের এ সিদ্ধান্ত বড় ধাক্কা। এমন এক সময় ইউএই এ সিদ্ধান্ত নিল, যখন জোটের দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও ঐক্য প্রশ্নের মুখে। ইউএইর এ সিদ্ধান্ত অন্য দেশগুলোকেও একই পথে হাঁটতে উৎসাহিত করতে পারে। এতে সৌদি আরবের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।