বর্তমানে একটি ঘরেই একাধিক স্মার্ট যন্ত্র ব্যবহৃত হয়, স্মার্ট টিভি, মোবাইল, আইওটি যন্ত্র, গেমিং কনসোল ইত্যাদি। একই সঙ্গে শিল্প খাতেও স্বয়ংক্রিয়করণ দ্রুত বাড়ছে।
এই চাহিদার প্রেক্ষাপটে ওয়াই–ফাই ৮–এর গুরুত্ব বহুগুণে বেড়েছে। কারণ—
• ওভারলোডেড নেটওয়ার্কেও স্থিতিশীলতা নিশ্চিত করবে
• রিমোট সার্জারি, অগমেন্টেড রিয়েলিটি/ভার্চ্যুয়াল রিয়েলিটি, ক্লাউড গেমিংয়ের মতো প্রযুক্তিকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করবে
• কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট সিস্টেমের জন্য নির্ভরযোগ্য অবকাঠামো তৈরি করবে
এই প্রযুক্তি কোথায় বাস্তবে ব্যবহার হতে পারে?
স্বাস্থ্যসেবা: টেলিমেডিসিন ও রিমোট সার্জারিতে সঠিক সময়ে নির্ভুল ডেটা সরবরাহ নিশ্চিত করবে।
শিল্প খাত: স্মার্ট কারখানায় রোবট ও এই ও টি যন্ত্র নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারবে।
স্মার্ট হোম: একাধিক যন্ত্র ব্যবহারের ফলে নেটওয়ার্ক ধীরগতির হওয়ার ঝুঁকি কমবে।
গেমিং ও ভার্চ্যুয়াল রিয়েলিটি: রিয়েল-টাইম পারফরম্যান্স এবং কম ল্যাটেন্সির ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত হবে।




