LATEST
Qantas bosses won’t be pleased, but I just found the key to national unity শিক্ষাবিদ নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন তেঁতুলিয়ায় টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে, বাড়ছে শীতের অনুভূতি পাচারের আগেই পুকুর থেকে ২টি মূর্তি উদ্ধার মতলবে স্কিন রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প-ওষুধ বিতরণ মতলবে অবৈধ বালু উত্তোলন, সাবেক মেম্বারহ আটক ৭ ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গান যেভাবে জায়গা পেল জিটিএ সিক্সে ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
Districts News Updates

কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও ভাই সিলেটে আটক

কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও ভাই সিলেটে আটক

সিলেট: কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের একাধিক টিম গ্র্যান্ড প্যালেস হোটেল ও এর আশপাশ ঘিরে অভিযান শুরু করে। প্রায় ৫ ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোরে হোটেল থেকে ওই চারজনকে আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে আমরা চারজনকে আটক করেছি। তাদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই। একজন তার ছেলে এবং অন্যজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।’

তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য আমাদের কাছে এসেছে। বিষয়টি নিয়ে আমরা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করেছি। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই আটক করা হয়েছে। আটক চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

তবে পুলিশের প্রাথমিক ধারণা; তারা সিলেটের সীমান্ত দিয়ে বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে যাওয়ার জন্য সিলেট নগরীতে অবস্থান করেছিলেন।

উল্লেখ্য, এর আগে ইয়াবা সম্রাট বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দীনকে ২০২৪ সালের (২ সেপ্টেম্বর) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে র‌্যাবের একটি দল। হজযাত্রী বেশে তিনি বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে দেশত্যাগের চেষ্টা করেন।

The post কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও ভাই সিলেটে আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news