LATEST
Qantas bosses won’t be pleased, but I just found the key to national unity শিক্ষাবিদ নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন তেঁতুলিয়ায় টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে, বাড়ছে শীতের অনুভূতি পাচারের আগেই পুকুর থেকে ২টি মূর্তি উদ্ধার মতলবে স্কিন রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প-ওষুধ বিতরণ মতলবে অবৈধ বালু উত্তোলন, সাবেক মেম্বারহ আটক ৭ ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গান যেভাবে জায়গা পেল জিটিএ সিক্সে ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
Districts News Updates

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সংঘর্ষ, ৫ শিক্ষার্থী আহত

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সংঘর্ষ, ৫ শিক্ষার্থী আহত

রংপুর: রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বিতর্কিত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ আন্দোলনের মুখে সন্ধ্যায় পুলিশি সহায়তায় ক্যাম্পাস ছাড়লেও রাতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। তবে রাত ৮টার দিকে বহিরাগত কয়েকজন ব্যক্তি দলীয় স্লোগান দিয়ে ক্যাম্পাসের দিকে এগিয়ে এলে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ ধাওয়া-পালটা ধাওয়া রাত দেড়টা পর্যন্ত চলতে থাকে। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের উসকানিতেই বহিরাগতরা হামলা চালিয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও অশালীন আচরণের পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—ক্যাম্পাসের মাঠে নবীনবরণ আয়োজনের অনুমতি না দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য করা এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা।

এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমরা চেয়ার নিয়ে প্রশ্ন তুলছি না, প্রশ্ন তুলছি তার ব্যক্তিত্ব নিয়ে। তিনি তাপসী রাবেয়া ছাত্রীনিবাসের এক শিক্ষার্থীর সঙ্গেও অশালীন আচরণ করেছেন’।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি অভিযোগগুলো অস্বীকার করে বদলির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করবেন বলে জানিয়েছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজার রহমান জানান, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে গেছেন। আমরা বাইরে সতর্ক অবস্থায় রয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে’।

The post রংপুর পলিটেকনিকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সংঘর্ষ, ৫ শিক্ষার্থী আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news