LATEST
সুন্দরগঞ্জে মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব বার্ধক্য ঠেকিয়ে মানুষের ১৪০০ বছর বাঁচার সম্ভাবনা দেখছেন দার্শনিক বাফুফের নির্বাহী সভায় যা যা সিদ্ধান্ত হল সালাহউদ্দিন সুমনসহ পর্যটন পুরস্কার ২০২৬-এর বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও চেক প্রদান All Blacks v England: Steve Borthwick makes five changes for Twickenham rematch Two men appear in court after break-in at Prince and Princess of Wales’ Anmer Hall country home বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস! মূল্যস্ফীতির খবরে এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩
Districts News Updates

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজার: জেলার ঈদগাঁওয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাসের চাপায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে একজন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) ও আরেকজন লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। তিনি পটিয়া মাদরাসার শিক্ষার্থী। বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় পথচারীরা আরও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গেছে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস-সিএনজিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

The post কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news