কর্নাটক সীমান্তে বনি কাপুরের গাড়ি আটক | বিনোদন

কর্নাটক সীমান্তে বনি কাপুরের গাড়ি আটক | বিনোদন

<![CDATA[

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, পাশাপাশি শ্রীদেবীর স্বামী ও জাহ্নবী কাপুরের বাবা বনি কাপুর। নানা সময়েই তাকে খবরের শিরোনাম হতে হয়। এবার কর্ণাটক সীমান্তে বনি কাপুরের গাড়ি আটকের ঘটনা সাড়া ফেলে দিয়েছে বলিপাড়ায়।

সামনেই কর্নাটকে নির্বাচন। এর মাঝেই বনি কাপুরের গাড়ি আটক করা হয় সেই রাজ্যের সীমান্ত থেকে। উদ্ধার করা হয় নথিবহির্ভূত রুপার বাসন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জাহ্নবীর বাবার গাড়ি থেকে প্রায় ৬৬ কেজির নথিবহির্ভূত রুপা উদ্ধার করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দাবনাগিরি এলাকার চেকপোস্ট থেকে একটি বিএমডব্লিউ গাড়িকে আটক করে নির্বাচন কমিশন। প্রায় ৬৬ কেজি রুপার বাসন উদ্ধার হয় ওই গাড়ি থেকে। যার মধ্যে রুপার চামচ, থালা, জলের পাত্রসহ প্রায় ৩৯ লাখ টাকার রুপা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নতুন লুকে পুষ্পা ২-এ আল্লু অর্জুন

চেন্নাই থেকে পাঁচটি বাক্সে ভরে ওই বাসন নিয়ে যাওয়া হচ্ছিল মুম্বাইতে। প্রয়োজনীয় নথি না থাকায় যে বিএমডব্লিউ গাড়ি করে নিয়ে আসা হচ্ছিল, সেটিকে আটক করে স্থানীয় পুলিশ। গাড়ির চালক সুলতান খান ছাড়াও গাড়িতে ছিলেন হরি সিংহ নামের এক ব্যক্তি। গাড়ির কাগজপত্র যাচাই করতে দেখা যায়, বেভিউ প্রোজেক্ট প্রাইভেট লিমিটেডের এই গাড়ি আসলে বনি কাপুরের সংস্থার।

যদিও অভিযুক্ত হরি সিং জানিয়েছেন, এই রূপার সামগ্রীগুলো বনি কাপুর বা তার পরিবারের নয়। যথাযথ কাগজ না দেখাতে পারার জন্য এই জিনিসগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে গাড়ির চালককে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তিনি জানান, এই বহুমূল্যের জিনিস প্রযোজকের পারিবারিক সম্পত্তি। তবে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি।

]]>