সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল | বাংলাদেশ

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল | বাংলাদেশ

<![CDATA[

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ১৫ মে ধার্য করেছেন আদালত।

রোববার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ আদালত-৬ এ  হাজিরা দেন সম্রাট। তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানির জন্য সময় আবেদন করেন। সেইসঙ্গে তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ঠিক করে দেন।

 

তার আগে গত ১ মার্চ ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সংশ্লিষ্ট আদালতের বিচারক বদলি হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন অভিযোগ গঠনের শুনানির জন্য ৯ এপ্রিল তারিখ ধার্য করেছিলেন।

 

র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করা হয়। ওই অভিযানে যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ মোট ১৩ জন গ্রেফতার হন।

 

আরও পড়ুন: সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৯৭ বার পেছাল

 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

 

এরপর দুদক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২০ সালের ৭ ডিসেম্বর ঢাকার সিনিয়র স্পেশাল আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

]]>