কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সক্রিয় হালিম এখন আশুলিয়ার গণঅধিকার পরিষদ (জিওপি) সাধারণ সম্পাদক!

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সক্রিয় হালিম এখন আশুলিয়ার গণঅধিকার পরিষদ (জিওপি) সাধারণ সম্পাদক!

মোঃ সোহাগ হাওলাদার : সাভারের আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ ওঠা আব্দুল হালিম বর্তমানে গণঅধিকার পরিষদ আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও বর্তমান দলীয় পদ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

২ অক্টোবর (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে আব্দুল হালিমকে অতীতে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন সময়ে নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা ও দলীয় কর্মসূচিতেও তাঁর সক্রিয় উপস্থিতির বিষয়টি আলোচনায় এসেছে।

তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গণঅধিকার পরিষদের থানা কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

এদিকে, অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর ভূমিকা কী ছিল, গণঅধিকার পরিষদে যোগদানের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে এবং কোন বিবেচনায় তাঁকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে,এসব প্রশ্নের উত্তর জানতে সংশ্লিষ্টদের বক্তব্য প্রয়োজন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ বিষয়ে আশুলিয়া থানা গণ অধিকার পরিষদ এর আশুলিয়া থানা কমিটির সাধারন সম্পাদক আব্দুল হালিম এর লে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি