কালীগঞ্জ বাজারে এমটিবির নতুন এজেন্ট ব্যাংকিং সেন্টার

কালীগঞ্জ বাজারে এমটিবির নতুন এজেন্ট ব্যাংকিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: কালীগঞ্জ বাজারে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করতে যাত্রা শুরু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এজেন্ট ব্যাংকিং সেন্টার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজারের আনোয়ার সেন্টারে এ সেন্টারের উদ্বোধন করা হয়।

নতুন এই সেবাকেন্দ্র চালুর ফলে কালীগঞ্জ বাজার ও আশপাশের এলাকার মানুষকে ব্যাংকিং সেবা নিতে দূরের শাখায় যাওয়ার প্রয়োজন কিছুটা কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

IMG_20260924_122020

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন খোদেজা শপিং কমপ্লেক্স ও আনোয়ার সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন এমটিবির ডেপুটি হেড অব এজেন্ট ব্যাংকিং দীপেশ কুমার দাশ, এমটিবি কালীগঞ্জ এসএমই ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার শরিফুল হক, এমটিবি এজেন্ট ব্যাংকিংয়ের ঢাকা রিজিওনাল হেড আফসারুল হক তোজা এবং জয়তুন বিজনেস সল্যুশনস লিমিটেডের হেড অব অপারেশন সারওয়ার খান সুমন।

IMG_20260924_121808

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রচলিত ব্যাংক শাখার পাশাপাশি এ ধরনের সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাংকিং সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব।

IMG_20260924_121723

সংশ্লিষ্টরা জানান, কালীগঞ্জ বাজারকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যের পরিধি দিন দিন বাড়ছে। সেই সঙ্গে স্থানীয় মানুষের ব্যাংকিং সেবার চাহিদাও বাড়ছে। এ বাস্তবতায় নতুন এজেন্ট ব্যাংকিং সেন্টারটি স্থানীয় গ্রাহকদের প্রয়োজন পূরণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের।

IMG_20260924_121633

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর থেকে কালীগঞ্জ বাজারে এমটিবির এজেন্ট ব্যাংকিং সেবার নতুন এই ঠিকানায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো।