LATEST
কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা” চাঁদপুরে আরামবাগ-ওয়ান্ডারার্সের ২-২ গোলে ড্র ভাঙন  TruGolf Announces Reverse Stock Split বিদেশ থেকে কল দিয়ে অগ্নিসন্ত্রাসের ছক? পতিত স্বৈরাচার ফেরার প্রশ্নে কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন, লালমনিরহাট সীমান্তে বিজিবির সতর্কতা
Districts News Updates

কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল

কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে নিজের পায়ের জাদু দেখিয়ে বিশ্বকাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপায় ঘরে তুলেছেন লিওনেল মেসি। তবে স্কুলজীবনে পড়াশোনায় কতটা ভালো ছিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার পুরোনো একটি নম্বরপত্র সামনে এনেছে সেই প্রশ্নের উত্তর। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন মেসি।

সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার সেই নম্বরপত্রের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কীভাবে ফাঁস হয়েছে, তা জানা যায়নি। কোন পরীক্ষার নম্বরপত্র, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

মেসির সপ্তম শ্রেণির সেই নম্বরপত্র

নম্বরপত্রে দেখা যাচ্ছে, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি অর্থাৎ ‘পারফেক্ট টেন’। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। আর গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে।

মেসির নম্বরপত্রে সবচেয়ে ভালো ফল শারীরিক শিক্ষায়। বিষয়টি অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। কারণ, স্কুলজীবনের বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে মেতে থাকতেন তিনি। তখন খেলতেন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, নম্বরপত্রে মেসির ফলাফল মোটামুটি গড়পড়তা হলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তার বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন শিক্ষকেরা।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে সোসা বলেছিলেন, সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব এবং ফুটবলের প্রতি অনুরাগের কথা জানিয়েছেন।

তিনি বলেন, সে (মেসি) খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

এর আগে রোজারিওতে শৈশব স্মরণ করে মেসি বলেছিলেন, সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না। বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন বলেও জানিয়েছিলেন।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল।

More in Districts News Updates

View all

Latest news