LATEST
সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নে সাইবার নিরাপত্তা, এআই, ড্রোন ও মহাকাশ নজরদারিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের বিবেক: আইনমন্ত্রী ধান সংগ্রহে সিন্ডিকেট বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না: খাদ্য প্রতিমন্ত্রী মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন নড়াইলে বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে হামলা ও অগ্নিসংযোগ All Blacks v England: Live updates from the Nations Championship test at Twickenham
Current Affairs

কেমোথেরাপি দিয়েও আওয়ামী লীগের ক্যান্সার সারানো যাবে না: রাশেদ খান

কেমোথেরাপি দিয়েও আওয়ামী লীগের ক্যান্সার সারানো যাবে না: রাশেদ খান

ডিসেম্বরে আওয়ামী লীগ নামের দলটি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, শেখ হাসিনা দেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও দেশে আসতে না চাইলে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়বে।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে না ফেরার রহস্যের জট খুলেছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। এ কারণে শেখ হাসিনা তাঁকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন।

ছবি: সংগৃহীত

রাশেদ খান আরও লেখেন, অতীতেও শেখ হাসিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়েছিল। শেষ পর্যন্ত এমন কথাও শোনা যেতে পারে যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ভারত তাঁকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে।

পোস্টে তিনি কটাক্ষ করে বলেন, কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অন্য পলাতক নেতারাও দাবি করতে পারেন, শেখ হাসিনা তাঁদের দেশে ফিরতে নিষেধ করেছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানোর পরামর্শও দেন তিনি।

রাশেদ খানের ভাষ্য, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে না ফিরলেও ভবিষ্যতে তাঁর ফিরে আসার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক প্রচার চালু রাখা যাবে। তবে শেখ হাসিনা সত্যিই অসুস্থতার কারণে দেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চাইলে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বই সংকটে পড়বে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, আওয়ামী লীগ নামের দলটি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য বিদায় নেবে। কোনো কেমোথেরাপি দিয়েও দলটিকে সেই অবস্থা থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে না।

More in Current Affairs

View all

Latest news