LATEST
আজকের স্বর্ণের দাম, ২২ ক্যারেটের সোনার ভরি কত? ASB Classic: No honeymoon for Cam Norrie as he returns to Auckland weeks after wedding Why your immune system ages at 40 and 60 (and what to do about it) Brand’s former flatmate ‘heard woman shouting and trying to escape’ জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন France v South Africa live updates: Nations Championship test এইচএসসি সাপ্লিমেন্টারি : ১০ বোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ পরীক্ষার্থী তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি
Districts News Updates

কোডিং এজেন্টের ভুলে ফাঁস মাস্কের কোম্পানির নিজস্ব কর্মীদের গোপন তথ্য

কোডিং এজেন্টের ভুলে ফাঁস মাস্কের কোম্পানির নিজস্ব কর্মীদের গোপন তথ্য

ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সএসআইয়ের এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোডিং এজেন্টের কারিগরি ত্রুটির জেরে তারই কোম্পানিসহ হাজার হাজার ব্যবহারকারীর সংবেদনশীল ও অভ্যন্তরীণ তথ্য ফাঁস হয়েছে।

সাইবার নিরাপত্তা গবেষণা কোম্পানি ‘ক্লারক’ বলেছে, স্পেসএক্সএসআইয়ের এআই কোডিং এজেন্ট ‘গ্ৰক বিল্ড’-এর যে ত্রুটির কারণে হাজার হাজার ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে সেই একই ত্রুটির শিকার হয়েছে খোদ স্পেসএক্সএসআই নিজেও।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, গ্ৰক যেভাবে অ্যাপের বিভিন্ন লিংক পরিচালনা করে তাতে নির্দিষ্ট ধরনের ডিএনএস সার্ভিসের মাধ্যমে সেগুলো পাবলিক বা উন্মুক্ত হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

এরপর এ ত্রুটির কারণে হাসপাতাল, ফায়ার ডিপার্টমেন্ট ও স্পেসএক্সএসআইয়ের নিজস্ব কর্মীদের গোপন তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

গবেষকরা ব্লগ পোস্টে লিখেছেন, “আমরা হতবাক হয়েছিলাম। যে কোম্পানি গ্ৰক তৈরি করেছে তাদের নিজেদের অভ্যন্তরীণ নথিই এমনভাবে উন্মুক্ত ছিল যে লিংকটি যার কাছে আছে সেই তা দেখতে পারছিল।”

সাইবার নিরাপত্তা কোম্পানিটি এ ধরনের পেইজকে ‘গাউস্টশেয়ার’ নামে বর্ণনা করেছে। কারণ লিংক না পাওয়া ব্যক্তিরাও চাইলেই এগুলো খুঁজে পেয়ে তা ওপেন করতে পারে।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে স্পেসএক্সএসআইয়ের পরিকল্পনা, ৫৯৪টি কৌশলগত অ্যাকাউন্টের বিক্রির অঞ্চল ম্যাপ, আটটি এক্স বিজ্ঞাপন প্রস্তাব, চারটি লাইভ বিজ্ঞাপনদাতা অ্যাকাউন্ট বোর্ড ও এক্স ব্র্যান্ড নিরাপত্তা প্লেবুকের দুটি অনুলিপি মিলেছে।

ফাঁস হওয়া অ্যাপগুলোর মধ্যে কেবল একটিতে পাসওয়ার্ড সুরক্ষা ছিল। এ ত্রুটির কারণে ‘ফরচুন ৫০০ তালিকা’র অন্তর্ভুক্ত আরও ছয় কোম্পানি ও এক হাজারেরও বেশি কর্মী রয়েছে এমন ২৬টি কোম্পানির তথ্য ঝুঁকিতে পড়েছে।

ক্লারক-এর হিসেব অনুসারে, ফাঁস হওয়া তথ্যের প্রায় দুই শতাংশকে গুরুতর ধরনের ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মূল সমস্যা হচ্ছে গ্রক বিল্ডের অ্যাপের লিংক তৈরি করার পদ্ধতিতে। গ্রক বিল্ড লিংক তৈরির সময় নিরাপত্তার জন্য চারটি শব্দের এক র‍্যান্ডম কোড বা ‘ডাইস ওয়ার্ডস’ ব্যবহার করত।

তবে কোডটি ডোমেইনের ডান পাশে সঠিক নিয়মে না বসিয়ে ডোমেইনের বাম পাশে সাবডোমেইন হিসেবে বসানো হয়েছিল। এই সামান্য কাঠামোগত ভিন্নতার কারণেই বড় বিপত্তি বাঁধে।

কোডটি বাম পাশে থাকার কারণে ইন্টারনেট ট্রাফিকের ওপর নজর রাখা ‘প্যাসিভ ডিএনএস’ সার্ভারগুলো সহজেই লিংকগুলো ধরে ফেলে। ফলে সেসব লিংক সবার জন্য উন্মুক্ত সার্চ ডেটাবেইসে জমা হয়ে তথ্যগুলো ফাঁস হয়।

ক্লারক তাদের অনুসন্ধানের ফলাফল স্পেসএক্সএসআই ও ক্ষতিগ্রস্ত অন্যান্য কোম্পানির সঙ্গে শেয়ার করে। তথ্য পাওয়ার পর কিছু কোম্পানি দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রকের মাধ্যমে তাদের উন্মুক্ত হয়ে পড়া ডেটা সুরক্ষিত করে।

তবে অভিযোগ রয়েছে, স্পেসএক্সএসআই এই বিষয়ে শুরুতে কোনো সাড়া দেয়নি।

ক্লারক তাদের প্রতিবেদনে বলেছে, তারা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সরাসরি মাস্ক ও কোম্পানির অন্য একজন কর্মীকে ট্যাগ করে বিষয়টি জানান, তার পরেই কেবল স্পেসএক্সএসআই নড়েচড়ে বসে।

এ ঘটনার পর নিজেদের উন্মুক্ত হয়ে পড়া ২৪টি অ্যাপ বন্ধ করেছে স্পেসএক্সএসআই।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

ক্লারক লিখেছে, “স্পেসএক্সএসআই নিজেদের অ্যাপগুলো বন্ধ করলেও গ্রক ব্যবহারকারী ও কোম্পানিগুলোর অ্যাপ যেগুলো এখনও উন্মুক্ত হয়ে আছে সেগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।”

The post কোডিং এজেন্টের ভুলে ফাঁস মাস্কের কোম্পানির নিজস্ব কর্মীদের গোপন তথ্য appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news