২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয় ৫ নভেম্বর। চলে ৯ নভেম্বর পর্যন্ত।
এ পর্যন্ত ১০ শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষার আবেদন করেছে। ১-১৫ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, “এখনো একটি শিক্ষাবোর্ডের তথ্য পাওয়া যায়নি।”
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষাবোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এর মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছিলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।
The post এইচএসসি সাপ্লিমেন্টারি : ১০ বোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ পরীক্ষার্থী appeared first on ZoomBangla.