ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই ‘নেপোকিড’ হওয়ায় বারবার সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।নানা ঘরানার অভিনয় দিয়ে দর্শকের মন কাড়লেও, বার বার ঘুরেফিরে এসেছে সে কথা।
‘আলফা’র প্রচারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। যদিও বক্স অফিসে খুব একটা সফল হয়নি ‘আলফা’।
এর আগেও বহু ঘটনায় ট্রোল হয়েছেন আলিয়া ভাট। তবু সেই সবের মধ্য নিয়েই এগিয়ে গিয়েছেন আলিয়া। এবার মারাত্মক সমালোচনায় মেজাজ হারালেন আলিয়া।
মূলত ‘আলফা’ রিলিজের আগে থেকেই আলিয়াকে এমন পেশিবহুল রূপে দেখে অনেকেই সমালোচনা করেছেন। এই ধরনের চরিত্রে আলিয়া বেমানান বলেও দাবি করেছেন অনেকেই। তার জায়গায় প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতো কোনও অভিনেত্রীকে কাস্ট করার পক্ষে মত দিয়েছেন কেউ কেউ। ঠিক এমনই একটা সময়েই ভাইরাল হয়েছে আলিয়া ভাটের একটি ইনস্টা স্টোরি।
এবার আর চুপ থাকলেন না আলিয়া, রীতিমতো মেজাজ হারালেন অভিনেত্রী। বললেন, ‘আমার সিনেমাকে ফ্লপ বলে কাটাছেঁড়া করার কে তোমরা? আমি টাকা দিয়ে যেভাবে হোক ঠিক পুরস্কার কিনে নিতে পারব। তোমাদের কী হবে তাহলে?’
একই সঙ্গে আলিয়ার পোস্টে আরও উল্লেখ রয়েছে, ‘আমি তো ‘তুম্বড় ২’-তে অভিনয়ের সুযোগ পেলাম, তোমরা কী পেলে? কোন নারীর সাফল্য আপনাদের সহ্য হয় না বলুন? করণ জোহরের হাত রয়েছে। কারও বাবার ক্ষমতা নেই, আমার ক্ষতি করার।’
আলিয়ার এই পোস্টে স্পষ্ট, লাগাতার ট্রোলিংয়ে রীতিমতো মেজাজ হারাচ্ছেন তিনি। যদিও আলিয়া অনুরাগীদের মতে, ইনস্টায় ছড়িয়ে পড়া এই পোস্ট একেবারেই ভুয়ো। কারও মতে আবার, এভাবে নেগেটিভ পাবলিসিটি করেই লাইমলাইটে থাকতে চাইছেন আলিয়া।





