LATEST
তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন Kiwi powerlifters Megan-Li Smith and Karlina Tongotea in big-money global contest খুলনায় বিএনপি নেতাকে গুলি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন Dave Rennie faces scrutiny after All Blacks’ record defeat to England Man dies hanging Christmas lights in London shopping centre ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু
Top News

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

ক্ষমতাকেন্দ্রিক সহিংস 
রাজনীতি মানুষকে বিপর্যয়ের 
দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

নড়াইলের কালিয়া উপজেলায় রাজনৈতিক সংঘাতের জেরে বিএনপির দুই নেতা হত্যা এবং আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, শাসক শ্রেণির ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক প্রতিশোধ ও সংঘাতের কারণে সাধারণ মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় ক্ষমতাসীন দলের মিছিলে হামলা করে বিএনপির দুই নেতাকে হত্যা করা হয়। এ ঘটনার জেরে গত শুক্রবার রাতে ওই এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়েছে। পাল্টা সহিংসতায় সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়িঘর আক্রান্ত হওয়ার অভিযোগও উঠেছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, সহিংসতায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিচারের আওতায় আনতে হবে।

সিপিবির নেতারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতন হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার, নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ক্ষমতার পরিবর্তন হলেও দখলদারত্ব, দুর্নীতি, বৈষম্য ও শোষণের কাঠামো অক্ষত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শাসক শ্রেণির নিজেদের মধ্যে ক্ষমতা, সম্পদ ও কর্তৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব চলছে, তা জনগণের মুক্তি কিংবা অধিকার প্রতিষ্ঠার দ্বন্দ্ব নয়। এই সংঘাতের সুযোগ নিচ্ছে উগ্র ডানপন্থী ও সাম্প্রদায়িক শক্তি। ক্ষমতার দ্বন্দ্বের আড়ালে তাদের অর্থনৈতিক স্বার্থের সমঝোতা চলছে। এতে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে বামপন্থী ও গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের আহ্বান জানিয়েছে সিপিবি।

More in Top News

View all

Latest news