খলিলুর রহমানকে জাপান দূতাবাসের অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

খলিলুর রহমানকে জাপান দূতাবাসের অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাপান দূতাবাস।

বুধবার (৩ জুন) বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন বার্তা জানানো হয়।

ছবি: সংগৃহীত

পোস্টে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণে খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে জাপান। এতে আরও বলা হয়, জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক ফোরামে আরও নিবিড় সহযোগিতার মাধ্যমে জাপান-বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার প্রত্যাশা করছে দেশটি।

জাপান দূতাবাস আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।