খুলনা,২২ নভেম্বর-খুলনার পুরাতন যশোর রোডের শিববাড়ি মোড় এলাকায় দেয়ালচিত্রে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার সকালে রেলওয়ে স্টেশনের দেয়ালে থাকা গ্রাফিতিতে কালি দেওয়ার চিত্র দেখা যায়। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
এর আগে গত ৬ নভেম্বর একই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সে সময় সেখানে রবীন্দ্রনাথবিরোধী পোস্টারও সাঁটানো হয়। পরে সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় ছবিটি আবার আঁকা হয়। শনিবার দিবাগত রাতে সেই গ্রাফিতিতেই আবার কালি দেওয়া হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে দেখা হচ্ছে।’
এস এম/ ২২ নভেম্বর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::খুলনায় দ্বিতীয়বারের মতো রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিল দুর্বৃত্তরা first appeared on DesheBideshe.