<![CDATA[
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার তেঁতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালেব (৫০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাইপুরা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
গজারিয়া উপজেলার ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শেখ হাবিবুর রহমান বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি অজ্ঞাত গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাসচালকের সহযোগী নিহত
এএসআই আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় কাভার্ডভ্যানের চালককে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
]]>



