LATEST
লিভার ভালো রাখতে কোন খাবারে আস্থা? ‘ডিটক্স’ ভ্রান্তি পেরিয়ে আসল বাস্তবতা ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক Albanians ‘scaled drainpipe to steal cufflinks at Waleses’ home’ চাঁদপুর মুক্ত দিবস, বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন হবে Diversified Royalty Corp. Announces Closing of $50 Million Bought Deal Public Offering of 6.00% Convertible Unsecured Subordinated Debentures হলিউডের সিনেমার সাথে অস্কার ও ক্রিটিকস চয়েসের দৌড়ে ‘রামায়ণ’ মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী? স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ২১০০-এরও বেশি অভিবাসী
Current Affairs

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; পুলিশ বক্সে আগুন, আহত ৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; পুলিশ বক্সে আগুন, আহত ৫

গাজীপুরের শিল্পাঞ্চল টঙ্গীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া ও গাজীপুরা এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় থাকা পুলিশ বক্সে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন।

এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।

শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। নাওজোড়, কোনাবাড়ী, জরুন, মৌচাক, তেলিরচালা, মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকরা।

সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। একপর্যায়ে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুরের দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকাতেও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় গাজীপুরা এলাকায় পুলিশ বক্স ভাঙচুর করে সেখানকার চেয়ার-টেবিল ও আশপাশের কাঠ এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার অন্তত ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

অন্যদিকে, টঙ্গী এলাকায় চলমান আন্দোলনের প্রভাব এড়াতে মঙ্গলবার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে যথাসময়ে শ্রমিকরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ধাপে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শ্রীপুর ও গাজীপুর নগরের কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। শ্রমিক বিক্ষোভের কারণে অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শ্রমিকরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীর বিভিন্ন পোশাক কারখানার সামনে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

More in Current Affairs

View all

Latest news