LATEST
লাতিন আমেরিকায় সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ, বাড়ছে হামলা ও সরকারি চাপ সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সেনা পাঠাল পাকিস্তান মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত ভারতের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিরই নবায়ন চায় বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে, ত্যাজ্যপুত্র ঘোষণা বাবার বার্ষিক পরীক্ষায় অধ্যক্ষের ইচ্ছেমতো ফি আদায়! ১ ডিসেম্বর চ্যানেল আইতে ১৩তম ব্যান্ড ফেস্ট Israel leadership rivals Netanyahu and Eisenkot meet for coalition talks
Top News

মার্কিন ভিসা ইন্টারভিউতে আর্থিক সামর্থ্যের প্রমাণসহ জরুরি কাগজপত্র রাখতে বলল দূতাবাস

মার্কিন ভিসা ইন্টারভিউতে আর্থিক সামর্থ্যের প্রমাণসহ জরুরি কাগজপত্র রাখতে বলল দূতাবাস
মার্কিন দূতাবাস

ঢাকা,২৮ নভেম্বর-ভিসা ইন্টারভিউয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের সব খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ বহনের প্রস্তুতিও রাখতে হবে।

ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা নেই, এমন প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

এস এম/ ২৮ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মার্কিন ভিসা ইন্টারভিউতে আর্থিক সামর্থ্যের প্রমাণসহ জরুরি কাগজপত্র রাখতে বলল দূতাবাস first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news