মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শাকিলা ফারজানা প্রথম আলোকে বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা শামীম আরা স্বপ্না টানা দুই দশক ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার জেলা আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)। আওয়ামী লীগ সরকারের সময় তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন ও একাধিক মামলার আসামিও হন। তাঁর স্বামী মো. জসিম উদ্দিন মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
শামীম আরা স্বপ্না প্রথম আলোকে বলেন, ‘সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দলের নেতা–কর্মী ও অসহায় মানুষের পাশে থাকতে চাই।’
বান্দরবান থেকে মনোনীত নারী সংসদ সদস্য মেদাওয়ে মাধবী মারমা পেশায় আইনজীবী ও বর্তমানে জেলা পরিষদের সদস্য। তবে মাধবী মারমা বিএনপি ও সহযোগী সংগঠনের কোন পদে আছেন, দায়িত্বশীল নেতারা কেউ বলতে পারেননি। তবে তিনি গত শুক্রবার বলেছিলেন, কোনো পদে না থাকলেও দলে সবার গ্রহণযোগ্যতা থাকায় তিনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন চেয়েছেন।




