ইরানের ইউরেনিয়াম উদ্ধার হবে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া: ট্রাম্প – DesheBideshe

ইরানের ইউরেনিয়াম উদ্ধার হবে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া: ট্রাম্প – DesheBideshe


ইরানের ইউরেনিয়াম উদ্ধার হবে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া: ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ২১ এপ্রিল – ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারের বিষয়টি বেশ সময়সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, গত ২০২৫ সালের জুন মাসে পরিচালিত সামরিক অভিযান অপারেশন মিডনাইট হ্যামারের কারণে এই প্রক্রিয়াটি বর্তমানে আরও জটিল হয়ে উঠেছে।

গত সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যে ওই অভিযানের সময় ইরানের পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। ফলে বর্তমানে সেই ধ্বংসস্তূপ থেকে ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট খুঁজে বের করা একটি দীর্ঘমেয়াদি কাজ হবে। ২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ জানিয়েছিল যে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে যা ৬০ শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ।

সংস্থাটির পক্ষ থেকে তখন সতর্ক করা হয়েছিল যে এই বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশে পৌঁছালে ইরান পরমাণু বোমা তৈরিতে সক্ষম হবে। সেই বিবৃতির মাত্র কয়েক দিন পরেই ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার শুরু করে। টানা ১২ দিনের এই যৌথ অভিযানের ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো প্রায় ধ্বংস হয়ে গেলেও মূল মজুত এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে দেশ দুটির প্রধান লক্ষ্য হলো ইরানের সেই ইউরেনিয়াম হস্তগত করা।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬