চলচ্চিত্রের উন্নয়নে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য: ড. মঈন খান – DesheBideshe

চলচ্চিত্রের উন্নয়নে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য: ড. মঈন খান – DesheBideshe


চলচ্চিত্রের উন্নয়নে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য: ড. মঈন খান – DesheBideshe

ঢাকা, ৩০ মে – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদানের প্রথা প্রবর্তন করেছিলেন।

শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উদ্যোগে বিএফডিসি গেটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

মঈন খান বলেন, জিয়াউর রহমান বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ও ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনামলেই বিটিভি সাদাকালো থেকে রঙিন হয় এবং বিএফডিসির প্রভূত উন্নয়ন ঘটে। তিনি আরও দাবি করেন, বিএনপি সরকারের সময়ই এই শিল্প সবচেয়ে বেশি বিকশিত হয়েছে।

ভবিষ্যতে আবারও চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। চিত্রনায়ক উজ্জ্বল তার বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে বলেন যে চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করা হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে সম্মিলিতভাবে আবারও উন্নয়ন শুরু হবে। সংগঠনের সভাপতি বদিউল আলম খোকনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন এবিএম সোহেল রশিদ এবং সঞ্চালনা করেন মনজুরুল ইসলাম মেঘ।

এস এম/ ৩০ মে ২০২৬