চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক | চ্যানেল আই অনলাইন

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক | চ্যানেল আই অনলাইন

দেশের চলচ্চিত্র শিল্পকে সহায়তা দিতে সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান ১৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে।

জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ সিদ্ধান্তের ফলে চলচ্চিত্র নির্মাণ ব্যয় কমবে এবং দেশীয় সিনেমা শিল্প আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও সক্ষম হবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, শুল্ক কমানোর ফলে উন্নতমানের যন্ত্রপাতি সহজে পাওয়া যাবে, যা দেশের চলচ্চিত্র নির্মাণে গুণগত পরিবর্তন আনতে সহায়তা করবে।