LATEST
ভিক্ষার দিনক্ষণ ঠিক করল ‘ফকির কমিটি’, না মানলে জেল-জরিমানার ঘোষণা! Egypt says 30 dead in Cairo fire after fuel truck overturns অনন্ত আম্বানির সঙ্গে সেই ভিডিও, ইনফ্লুয়েন্সারকে শাহরুখের নোটিশ ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম Taranaki data centre plan seeks consent; opponents call for halt শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা The three ways to protect yourself amid all these cyber outages Joseph Parker to fight Daniel Dubois for WBO heavyweight title
Districts News Updates

চাল-ডালে পোকা? দূর করার সহজ ঘরোয়া উপায় জেনে নিন

চাল-ডালে পোকা? দূর করার সহজ ঘরোয়া উপায় জেনে নিন

বাড়িতে চাল ও ডাল দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বায়ুরোধী পাত্রে রাখা হয়। এছাড়াও শস্যের মধ্যে যাতে কোনওভাবে আর্দ্রতা প্রবেশ করতে না পারে তাই সেকথা মাথায় রেখে এগুলোর মধ্যে কখনওই ভেজা হাতও দেওয়া হয় না।

চাল-ডালে পোকা

কিন্তু তারপরেও অনেক সময় চাল ও ডালের পাত্রে ছোট পোকামাকড় দেখা যায়। একবার পাত্রে এই জাতীয় পোকামাকড় প্রবেশ করলে তা পুরো কৌটোর চাল,ডাল নষ্ট করে দেয়। আর এই ধরনের সমস্যার কারণে অনেকেই দ্রুত চাল ও ডাল ফেলে দেন। অথচ হাতের কাছে এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে যেগুলোর সাহায্যে খুব সহজেই চাল ও ডাল থেকে এই ধরনের পোকামাকড় দূর করা যায়।

চালের পাত্রে তেজপাতা রাখুন

তেজপাতা চালকে পোকামাকড়ের হাত থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই চালের পাত্রে চার থেকে পাঁচটি তেজপাতা রাখা যেতে পারে। এছাড়া সবসময় বায়ুরোধী পাত্রে চাল রাখা উচিত। এতে চাল পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায়।

চাল ও ডালের মধ্যে লবঙ্গ রাখুন

লবঙ্গের তীব্র গন্ধ পেলে পোকামাকড় দূরে পালায়। তাই কিছু লবঙ্গ চাল ও মসুর ডালের কৌটোয় রাখা যেতে পারে। এমনকি প্রয়োজনে লবঙ্গ তেলও স্প্রে হিসেবে ব্যবহার করা যেতে পারে।

চালের মধ্যে রসুন রাখুন

চালের পাত্রে খোসা ছাড়ানো রসুন রাখলেও পোকামাকড়ের হাত থেকে মুক্তি মিলতে পারে। চালের পাত্রে রসুন শুকিয়ে যেতে শুরু করলে তা সরিয়ে তাজা রসুন রাখতে হবে। একইভাবে মসুর ডালের বাক্সেও চার থেকে পাঁচটি খোসা ছাড়ানো রসুনের কোয়া রাখারও পরামর্শ দেওয়া হয়ে থাকে।

চাল ও ডাল ফ্রিজে রাখুন

চালের মধ্যে পোকামাকড় দেখা গেলে সেটি কিছুক্ষণ ফ্রিজে রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিছুক্ষণের জন্য চাল ফ্রিজে রাখার পর তা ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। মসুর ডালও ফ্রিজে অল্প পরিমাণে সংরক্ষণ করা যেতে পারে। এজন্য বায়ুরোধী কৌটো কিংবা জিপ-লক প্যাকেট ব্যবহার করা যেতে পারে।

শুকনো মরিচ রাখুন

মসুর ডালের বাক্সে দুই থেকে তিনটি শুকনো মরিচ রাখা যেতে পারে। এটি মসুর ডালকে পোকামাকড়ের হাত থেকে দূরে রাখতে সাহায্য করে।

চাল ও ডাল রোদে দিন

চাল ও ডালের মধ্যে যখনই পোকা ধরবে তখনই তা পরিষ্কার কাপড়ে বিছিয়ে রোদে রাখার পরামর্শ দেওয়া হয়। রোদে দেওয়ার পর চাল পরিষ্কার, শুকনো, বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। মসুর ডালে কোনও পোকামাকড় দেখা গেলে সেগুলো বড় থালা বা কাপড়ে ছড়িয়ে অন্তত দুই থেকে তিন দিন পর্যন্ত সরাসরি রোদে রাখার পরামর্শ দেওয়া হয়। পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য মাসে অন্তত একবার মসুর ডাল রোদে দেওয়া উচিত। শুকনো নিমের ডাল

বহু বছর ধরেই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে মসুর ডালের মধ্যে শুকনো নিমের ডাল রাখা হয়। এই পদ্ধতি দীর্ঘদিন ধরে প্রচলিত।

মসুর ডালে লবঙ্গ

এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান ২০তম

মসুর ডালের পাত্রে ৮ থেকে ১০ টি লবঙ্গ রেখেও পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তবে এর জন্য বায়ুরোধী পাত্রে মসুর ডাল রাখা জরুরি। লবঙ্গের গন্ধ পেলে মসুর ডাল থেকে পোকামাকড় এমনিতেই দূরে পালাবে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: চাল-ডালে পোকা? দূর করার সহজ ঘরোয়া উপায় জেনে নিন।

More in Districts News Updates

View all

Latest news