LATEST
MINILUXE REPORTS THIRD QUARTER AND YEAR-TO-DATE FINANCIAL RESULTS FOR THE 13 AND 39 WEEKS ENDED SEPTEMBER 27, 2026 গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ Black Caps v India live updates: Second test, day one from Christchurch’s Hagley Oval Alyssa Lawson was born against the odds. Now she’s aiming for the LA Olympics ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা Formula 1: Liam Lawson’s true 2026 objective comes into focus at Qatar Grand Prix বকুলতলা ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, উত্তরায় সমাহিত হবেন শুকু
Districts News Updates

ভিক্ষার দিনক্ষণ ঠিক করল ‘ফকির কমিটি’, না মানলে জেল-জরিমানার ঘোষণা!

ভিক্ষার দিনক্ষণ ঠিক করল ‘ফকির কমিটি’, না মানলে জেল-জরিমানার ঘোষণা!

অনলাইন নিউজ ডেস্ক:

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তিতে শৃঙ্খলা ফেরাতে দিনক্ষণ ও সময় নির্ধারণ করে দিয়েছে স্থানীয় ‘ফকির কমিটি’। এমনকি নির্ধারিত নিয়ম অমান্য করলে অর্থদণ্ড ও কারাদণ্ডের মতো কঠোর শাস্তির ঘোষণাও দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) ফুলপুর বাজার গোল চত্তরে হুইলচেয়ারে বসে নিজের হাতে হ্যান্ডমাইক নিয়ে অন্যান্য ভিক্ষুকদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন ‘ভিক্ষুক সমিতি বা ফকির কমিটির সভাপতি’ মো. আনোয়ার হোসেন।

ঘোষণায় মো. আনোয়ার হোসেন বলেন, হাটবার অর্থাৎ মঙ্গলবার ছাড়া বাজারে যত্রতত্র ভিক্ষা করা নিষিদ্ধ করা হয়েছে। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। তবে বিকেল ৫টার পর কেউ বাজারে ভিক্ষা করলে তাকে ১৫০০ টাকা জরিমানা এবং ৩ দিনের জেল দেওয়া হবে।

এ সময় তার সঙ্গে থাকা স্ট্যান্ডে কমিটির অনুমোদিত একটি পরিচয়পত্র বা কাগজপত্রও ঝোলানো দেখা যায়।

ব্যতিক্রমধর্মী এই মাইকিং ও শাস্তির ঘোষণার পরপরই পুরো এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছে। উপস্থিত কয়েকজন উৎসুক জনতা বিষয়টি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

স্থানীয়দের একাংশ বাজারে ভিক্ষুকদের ভিড় সামলাতে এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও, একটি বেসরকারি সমিতি বা কমিটি কিভাবে জেল-জরিমানার মতো আইনি শাস্তি দেওয়ার ঘোষণা দেয়—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। কোন এখতিয়ারে বা কিভাবে তিনি এমন সাজার ঘোষণা দিলেন, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

The post ভিক্ষার দিনক্ষণ ঠিক করল ‘ফকির কমিটি’, না মানলে জেল-জরিমানার ঘোষণা! appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news