LATEST
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন What an AFLW player eats in a day, and where a dietitian would make improvements কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা! ২০২৪ সালের মতো সবাইকে আবারও এক মঞ্চে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আকভান: কাল ভারী বৃষ্টির সম্ভাবনা নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত
Top News

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে (৩৮) পরীক্ষা–নিরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে ওই নারী অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার তিনি থানায় মামলা করেন।

আজ বিকেল চারটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মাহমুদুল হাসানকে আটক করে পুলিশ। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করানোর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে যান ওই নারী। গতকাল দুপুর ১২টার পর সেখানে গেলে তাঁকে জানানো হয় যে তখন পরীক্ষা করা সম্ভব হবে না। এ সময় প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা করার আশ্বাস দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী পরে মাহমুদুল ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন। নমুনা নিয়ে প্যাথলজি বিভাগের একটি কক্ষে গেলে দরজা বন্ধ করে দেন মাহমুদুল। এরপর ওই নারীকে ধর্ষণ করেন।

বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান ওই নারী। পরে আজ দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

More in Top News

View all

Latest news