LATEST
বরিশালে ছেলের হাতে মা খুন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পালিয়েছে, সে আর ফিরে আসবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফেলে দেওয়া ক্যানের ছিপিতে বিশ্বসুন্দরীর রাজসিক পোশাক ভারতীয় সিনেমায় পৌরাণিক গল্পের এত কদর কেন? ডলারের সঙ্গে স্বর্ণের দামের সম্পর্ক কী? এবার আইপিএল নিলামে একসঙ্গে বাপ-ব্যাটা শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার JETOUR Announces 2027 Australian Market Entry, Outlines Long-Term Growth Plans
Districts News Updates

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

চিরবিদায় নিলেন দর্শকপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সোহেল খান

জানাজা শুরুর আগে পরিবারের সদস্যরা উপস্থিত স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর কাছে প্রয়াত অভিনেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান। একই সঙ্গে সোহেল খানের কাছে কারো কোনো দেনা-পাওনা থাকলে তা পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিষ্পত্তি করার অনুরোধ জানান তারা।

জানাজা শেষে তাকে শেষ বিদায় জানান পরিবার ও স্থানীয়রা।

এর আগে একই দিন সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬৬ বছর বয়সি এ অভিনেতা। দ্রুত তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। তার আকস্মিক মৃত্যুর খবরে সিনেমাটির শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

‘নসিব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান বলেন, সোহেল খানের মৃত্যু চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার কথায়, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন। তিনি (সোহেল খান) আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা তাকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু হয়েছিল সোহেল খানের। এরপর ফারুকীর আলোচিত রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি।

নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রেও সাবলীল ও হাস্যরসাত্মক অভিনয়ে দর্শক মাতিয়েছেন এই শিল্পী। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা : দ্য লিডার’, ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান।

More in Districts News Updates

View all

Latest news