LATEST
কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা” চাঁদপুরে আরামবাগ-ওয়ান্ডারার্সের ২-২ গোলে ড্র ভাঙন  TruGolf Announces Reverse Stock Split বিদেশ থেকে কল দিয়ে অগ্নিসন্ত্রাসের ছক? পতিত স্বৈরাচার ফেরার প্রশ্নে কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন, লালমনিরহাট সীমান্তে বিজিবির সতর্কতা
Top News

চট্টগ্রামে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন

চট্টগ্রামে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন

চট্টগ্রাম নগরে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে ও গতকাল বুধবার রাতে পৃথক দুই জায়গায় এ ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় পুলিশ বক্স ও ভূমি অফিসের ভেতরে কেউ ছিলেন না।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোর পাঁচটার দিকে হালিশহর থানা এলাকার বড়পোল পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন ধরানোর চেষ্টা করা হয়। এ সময় চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বক্সেও স্বাভাবিক কার্যক্রম চলছে।’

চট্টগ্রাম নগরে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা এবার প্রথম নয়। এর আগেও নগরের একাধিক পুলিশ বক্সে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির সময় বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ১৭ নভেম্বর মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়ায়নি বলে জানায় পুলিশ।

ভূমি অফিসে আগুন

এদিকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা একটি পর্দায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।

পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার প্রথম আলোকে বলেন, ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পুলিশ তালা ভেঙে ফটক খুলে দেওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। কীভাবে আগুন দেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ওসি নুরুল আবসার আরও বলেন, ভবনের সীমানাপ্রাচীর টপকে সহজেই ভেতরে প্রবেশ করা যায়। ঘটনার সময় নিরাপত্তাকর্মী বাইরে খেতে গিয়েছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

More in Top News

View all

Latest news