চুরির অপবাদে যুবককে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার | বাংলাদেশ

চুরির অপবাদে যুবককে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার | বাংলাদেশ

<![CDATA[

বাগেরহাটে ইজিবাইক চুরির অপবাদ দিয়ে শেখ আব্দুল্লাহ (২৫) নামে এক যুবককে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি শেখ হাসান আলীকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাতে নির্যাতনের ভুক্তভোগীর মা দুলিয়া বেগম চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন চারজনকে আসামি করে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে প্রধান আসামি রামপাল উপজেলার ব্রী-চাকশ্রি এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে শেখ হাসান আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মামালার অন্য আসামিরা হলেন, ব্রী চাকশ্রি এলাকার ওয়াজেদ শেখের ছেলে আবু ছালেহ (৪২), আব্দুল মজিদ শেখের ছেলে আবুল হোসেন শেখ (৩৫) এবং জাকির শেখের ছেলে মো. জসিম শেখ (২৭)। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: নির্যাতনের ভাইরাল ভিডিও দেখে তদন্তে পুলিশ

নির্যাতনের শিকার আব্দুল্লাহ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ এলাকার শেখ গফুরের ছেলে। তিনি বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন বলেন, নির্যাতনের ঘটনা ভাইরাল হওয়ার পরে আমরা নির্যাতনের শিকার যুবকের সঙ্গে যোগাযোগ করি। নির্যাতনকারীদের শনাক্তের চেষ্টা করি। ওই যুবকের মা থানায় মামলা দায়ের করেছেন। আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ইজিবাইকযোগে বাগেরহাট আসার পথে রামপাল উপজেলার চাকশ্রি এলাকা থেকে শেখ আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় ব্রী চাকশ্রি এলাকার শেখ হাসান আলী ও ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর ভাগ্নে আবু সালেহসহ কয়েকজন। চুরির অপবাদ দিয়ে প্রায় ২২ নির্যাতনের পরে শুক্রবার দুপুর ১২টার দিকে ছেড়ে দেয়া হয় শেখ আব্দুল্লাহকে। পরে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হন শেখ আব্দুল্লাহ। নির্যাতনের ভিডিও ভাইরাল হলে পুলিশের নজরে আসে।

]]>