চোরাকারবারির কোমর থেকে পড়ল ১৩ স্বর্ণের বার | বাংলাদেশ

চোরাকারবারির কোমর থেকে পড়ল ১৩ স্বর্ণের বার | বাংলাদেশ

<![CDATA[

যশোরের চৌগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে পাঠানো‌ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একজন চোরাকারবারি বাংলাদেশ থেকে স্বর্ণ ভারতে পাচার করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কপোতাক্ষ নদের তীরে অবস্থান নেয়। রাত ৮টার দিকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে টহল দল ধাওয়া দেয়। এ সময় লোকটি ভারতের দিকে পালিয়ে যায়। পালানোর সময় তার কোমর থেকে স্বর্ণের বারগুলো পড়ে যায়। পরবর্তীতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১ কেজি ৫১৫ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: লিচুবাগানে পড়েছিল কোটি টাকার স্বর্ণের বার

আটক স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

]]>