LATEST
Eight dead in Brooklyn apartment building collapse পোশাক শ্রমিকদের ওভারটাইমে নতুন শর্ত, ৭ নির্দেশনা জারি Herald Hat-trick am sports quiz – Friday November 13 She ran 7 marathons while pregnant. Here’s what science says about it জলবায়ু বিনিয়োগ তহবিল থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ তুরস্কে এমিনে এরদোয়ানের সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত
Education

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল বানাচ্ছে Hydrogen AI মডেল!

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল বানাচ্ছে Hydrogen AI মডেল!

পর্যায় সারণি বা পিরিয়ডিক টেবিলের সবচেয়ে হালকা মৌল হল হাইড্রোজেন। এবার Google নাকি এই নামেই একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স মডেল পরীক্ষা করছে। টেক জায়ান্টটি অভ্যন্তরীণভাবে Hydrogen AI-এর পরীক্ষা শুরু করেছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, এটি Gemini 4 সিরিজের অধীনে লঞ্চ হতে পারে। সংস্থার কর্মীদের পাঠানো বার্তায় হাইড্রোজেন এআই-কে খুবই ‘সক্ষম, দ্রুত, এবং দক্ষ’ বলে বর্ণনা করা হয়েছে। গুগল তাদের ইন্টার্নাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম Jetski-এর মাধ্যমে কর্মীদের মডেলটি ব্যবহারের সুযোগ দিচ্ছে। Gemini 4 Carbon প্রকাশের দুই সপ্তাহের মধ্যেই কোম্পানির নতুন এআই মডেলের খবর প্রকাশ্যে এসেছে।

Google টেস্ট করছে Hydrogen AI মডেল

বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুসারে, গুগলের অন্দরমহলে নতুন মডেলটিকে হাইড্রোজেন নামে ডাকা হচ্ছে। এটি মূলত দ্রুত কাজ করা ও কম রিসোর্স ব্যবহার করে আরও দক্ষতার সঙ্গে উত্তর দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে।

কৃত্রিম মেধার দৌড়ে ওপেনএআই এবং অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমশ কোনঠাসা হচ্ছে গুগল। গত কয়েক মাসে এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল টেকমহলে। Gemini 3.5 প্রকাশের পরিকল্পনা প্রথমে পিছিয়ে যায়৷ তারপর সেই প্ল্যানই বাতিল হয়ে যায়। কিন্তু তারপর Gemini 4 সিরিজের হাত ধরে ফের ঘুরে দাঁড়িয়েছে সংস্থা।

অক্টোবরের শেষে Gemini 4 Carbon নামে এক নতুন ফ্রন্টিয়ার AI মডেল নিয়ে এসেছে কোম্পানি, যা কোডিং, যুক্তি দিয়ে সমস্যার সমাধান, এবং সাইবার নিরাপত্তার মতো জটিল ক্ষেত্রে কাজ করতে পারদর্শী। সংস্থা দাবি করছে, মডেলটি সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বার করা, সম্ভাব্য সাইবার হামলার আঁচ পাওয়া, ও সিস্টেমে ত্রুটি মেরামতে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে। মডেলটি বর্তমানে পেইড প্ল্যানে রয়েছে। অর্থাৎ টাকা দিয়ে ব্যবহার করতে হয়।

Hydrogen AI মডেল ফ্রি-তে ব্যবহার করা যাবে, নাকি পেইড সাবস্ক্রিপশন প্ল্যানের আওতায় আসবে, তা জানা যায়নি। একজন কর্মী বিজনেস ইনসাইডারকে বলেছেন, নতুন মডেলটি গুগলের আগের ফ্ল্যাশ সিরিজের মডেলগুলির মতো কাজ করে। জানিয়ে রাখি, বর্তমানে Gemini অ্যাপের মাধ্যমে ফ্ল্যাশ সিরিজের অন্যান্য এআই মডেল বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়ে থাকে সংস্থা।

প্রসঙ্গত, গুগল দাবি করছে তাদের Carbon AI মডেল OpenAI-এর GPT-6 Astra, Anthropic-এর Claude Opus 5.5, এবং Claude Fable 5.1-এর সঙ্গে তুলনায় 17টি বেঞ্চমার্কের মধ্যে 15টিতেই এগিয়ে রয়েছে। এটি সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা শনাক্ত করার ক্ষমতা যাচাইয়ের প্ল্যাটফর্ম SEC-bench Pro-তে 88.2 শতাংশ স্কোর করেছে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

সম্ভাব্য নিরাপত্তা ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো সম্ভব কিনা, তা পরীক্ষা করার দক্ষতা বিচার করে ExploitGym বেঞ্চমার্ক। এই টেস্টে 54.8 শতাংশ স্কোর করেছে মডেলটি। Gemini 4 Carbon ডেভেলপমেন্ট টেস্টেও ভাল ফলাফল করেছে। এটি WebDev Arena-তে চতুর্থ স্থান দখল করেছে।

The post চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল বানাচ্ছে Hydrogen AI মডেল! appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news