LATEST
রাতের আঁধারে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান পুলিশ কনস্টেবল নিয়োগে বড় পরিবর্তন, ৬ হাজার পদে নিয়োগের সম্ভাবনা বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, রোগ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বড় বিপর্যয়: ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল সব বিমানবন্দর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর কাতার-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি সই Subtle changes in speech may help predict dementia risk Microsoft outage explained: Tech expert tells why you lost access to your email and Teams
Education

200MP ক্যামেরার সঙ্গে 9000mAh ব্যাটারি নিয়ে আসছে Honor স্মার্টফোন, রইল বিস্তারিত

200MP ক্যামেরার সঙ্গে 9000mAh ব্যাটারি নিয়ে আসছে Honor স্মার্টফোন, রইল বিস্তারিত

বিখ্যাত চাইনিজ মোবাইল কোম্পানি Honor সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পোস্ট করে জানিয়েছিল শীঘ্রই তাঁরা Honor 700 সিরিজ লঞ্চ করতে চলেছে। আগে এই সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করা না হলেও, এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ 13 নভেম্বর চীনে Honor 700 সিরিজের ফোনগুলি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টার শেয়ার করা হয়েছে এবং এটি থেকেই ফোনগুলির লঞ্চ ডেট জানা গেছে। জানিয়ে রাখি গত 9 নভেম্ব্র থেকে চীনে এই সিরিজের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে।

আগেই ব্লা হয়েছে আগামীকাল অর্থাৎ 13 নভেম্বর কোম্পানি তাদের Honor 700 সিরিজ লঞ্চ করতে চলেছজে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই সিরিজের অধীনে HONOR 700, HONOR 700S এবং HONOR 700 Pro নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে। সুন্দর স্পেসিফিকেশন ছাড়াও এই ফোনগুলিতে ডুয়েল ডিসপ্লে ডিজাইন পাওয়া যাবে।

পোস্টারেও দেখা গেছে Honor 700 সিরিজের ফোনগুলির ব্যাক প্যানেলে ছোট স্ক্রিন দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়েছে এইসব ফোনে ইন্ডাস্ট্রি এক্সক্লুসিভ ফিচার পাওয়া যাবে। তবে ফিচারের ডিটেইলস সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এইসব ফিচারের মাধ্যমে ব্যাক স্ক্রিনে স্টিকার বেস্ড emojis, GIFs ও ফটো সেট করা যেতে পারে। এই স্টিকার ইউজাররা ত্রাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন।

Honor 700 সিরিজের স্পেসিফিকেশন

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Honor 700 এবং Honor 700 Pro ফোনে 6.57-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এই স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ফ্লাত ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ফোনদুটির ব্যাক প্যানেলে 1.72-ইঞ্চির স্ক্রিন থাকতে পারে।

প্রসেসিঙের জন্য Honor 700 ফোনে Snapdragon 8s Gen 4 চিপসেট দেওয়া হতে পারে। অপরদিকে Honor 700 Pro ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হতে পারে। বিভিন্ন লিক অনুযায়ী এই দুটি ফোনে 12GB ও 16GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ থাকবে।

ফটোগ্রাফির জন্য এই দুটি ফোনেই 200MP প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,000mAh ব্যাটারি যোগ করা হবে। তবে ভ্যানিলা মডেল ও প্রো মডেলের ক্যামেরা ফিচারে কিছু পার্থক্য থাকতে পারে। Honor 700 Pro ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

সিরিজের Honor 700S ফোনেও 6.57-ইঞ্চির স্ক্রিন এবং 1.72-ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটির ক্যামেরা এবং প্রসেসর সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এই ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ সেল করা হতে পারে।

The post 200MP ক্যামেরার সঙ্গে 9000mAh ব্যাটারি নিয়ে আসছে Honor স্মার্টফোন, রইল বিস্তারিত appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news