ছেলে অর্জুনকে শচীন, ‘ক্রিকেটকে ভালোবেসে যাও, ক্রিকেটও ভালোবাসা ফিরিয়ে দেবে’

ছেলে অর্জুনকে শচীন, ‘ক্রিকেটকে ভালোবেসে যাও, ক্রিকেটও ভালোবাসা ফিরিয়ে দেবে’

ছেলের অভিষেকে দারুণ উচ্ছ্বসিত বাবা শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের আইপিএলে অভিষেক উদ্‌যাপন করেছেন তিনি। তবে এই উদ্‌যাপনের মধ্যেও ছিলেন সতর্ক। বাবার কর্তব্যটা পালন করেছেন। ছেলেকে দিয়েছেন পরামর্শ, ‘অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে তোমার পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, যে ক্রিকেট খেলাটারও অনুরাগী, আমি জানি, তুমি সামনের দিনগুলোতে খেলাটাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দেবে। ক্রিকেটও তোমাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে। এই জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করে যাবে। এটা তোমার দারুণ এক পথচলার শুরু মাত্র। শুভ কামনা রইল!’