LATEST
SaverOne Signs Letter of Intent to Acquire Drew Therapeutics নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই, যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন চার দিন ধরে হাসপাতালে মামুনুর রশীদ, শারীরিক অবস্থা ক্রিটিকাল X Square Robot dan Pos Malaysia Memeterai MoC untuk Meneroka AI Berjasad dalam Automasi Logistik খাগড়াছড়িতে ১০ বছরের শিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের, সংলাপে বসতে আগ্রহী জামায়াতসহ রাজনৈতিক দলগুলো
Districts News Updates

জকিগঞ্জে প্রথম মুক্তাঞ্চল দিবসে মানবসেবা’র ‘ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট’ অনুষ্ঠিত

জকিগঞ্জে প্রথম মুক্তাঞ্চল দিবসে মানবসেবা’র ‘ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট’ অনুষ্ঠিত

২১ নভেম্বর প্রথম মুক্তাঞ্চল দিবস উপলক্ষে সিলেটের জকিগঞ্জের কাস্টমঘাটে মানবসেবা জকিগঞ্জের উদ্যোগে ‘ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানবসেবা জকিগঞ্জের সদস্য প্রবাসী জুবায়ের আহমদের সভাপতিত্বে মানবসেবা জকিগঞ্জের সদস্য জকিগঞ্জ টিভি’র ডিরেক্টর জামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।

তিনি বলেন, মানবসেবা জকিগঞ্জের প্রশংসনীয় কার্যক্রম সম্পর্কে জেনে ভালো লেগেছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।

বর্তমান সরকারও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব কর্মসূচি বাস্তবায়নে আমরাও এগিয়ে আসব। সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকায় আজকের আয়োজনে সরাসরি উপস্থিত হতে পারেননি জানিয়ে ভবিষ্যতে এ ধরনের শুভ উদ্যোগে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মানবসেবা জকিগঞ্জের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবসেবা জকিগঞ্জের সদস্য জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না,শিক্ষক জসিম উদ্দিন,সংগঠক জুনেদ আহমদ,সুমন আহমদ,সংগঠনের সদস্য খালেদ মাহমুদ, আহমদ হোসেন আইমান, সুমন আহমদ,কাজী হামিদুর রহমান, রিয়াদুল ইসলাম চৌধুরী,মাহফুজুর রহমান চৌধুরী, মিলাদ আহমদ,রাহিম আহমদ, ফয়সল আহমদ,ইকবাল আহমদ, মোফাজ্জল আহমদ,প্রবাসী আব্দুস ছামাদ,আবু তাহের,তারেক ইসলাম,নাজির আহমদসহ অনেকে।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ছিল দেশাত্মবোধক গান, প্রীতি ফুটবল ম্যাচ,রাতের খাবারের আয়োজন।

বক্তারা বলেন,মানবসেবা জকিগঞ্জ দীর্ঘদিন ধরে ২১ নভেম্বরকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে।

এ দাবির প্রতি সংহতি প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী,রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনও কাজ করে যাচ্ছেন।

বক্তারা জানান,দীর্ঘদিনের সেই ঐতিহাসিক দাবি আগামী ৩ ডিসেম্বর বাস্তবায়িত হতে যাচ্ছে। এ অর্জন জকিগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।

More in Districts News Updates

View all

Latest news