LATEST
বরিশালে ছেলের হাতে মা খুন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পালিয়েছে, সে আর ফিরে আসবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফেলে দেওয়া ক্যানের ছিপিতে বিশ্বসুন্দরীর রাজসিক পোশাক ভারতীয় সিনেমায় পৌরাণিক গল্পের এত কদর কেন? ডলারের সঙ্গে স্বর্ণের দামের সম্পর্ক কী? এবার আইপিএল নিলামে একসঙ্গে বাপ-ব্যাটা শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার JETOUR Announces 2027 Australian Market Entry, Outlines Long-Term Growth Plans
Current Affairs

ঢাবি নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি

ঢাবি নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি

পরীক্ষা শেষের ২ মাসের মধ্যে ফল প্রকাশের কথা থাকলে ১৩ মাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ওই পরীক্ষার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, ‘দুইমাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকলে তা করা হয়নি। গতকাল তাকে ডেকে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জানান, ফলাফল এখনো প্রস্তুত হয়নি এবং প্রকাশ করতে আরও সময় লাগবে। এ ধরনের দায়িত্বহীনতার কারণে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। সিন্ডিকেট তাকে চেয়ারম্যান ও পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।’

বর্তমানে বিভাগের একজন অধ্যাপক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পরীক্ষা কমিটি পুনর্গঠন করে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছেন উপাচার্য।

More in Current Affairs

View all

Latest news