জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, ৩ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল

জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, ৩ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল

ঘটনাটি তদন্তে জগন্নাথ হল প্রশাসন একটি কমিটি গঠন করেছে। হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘রাতেই আমাকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল প্রাং জানান, প্রক্টর অফিস থেকে একজন প্রতিনিধি তদন্ত কমিটিতে থাকছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত তিন নেতাকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চন্দন দাস, ঝলক দাস ও রিপন চন্দ্র সরকারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।