জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার খেলবেন আয়ারল্যান্ডের হয়ে | খেলা

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার খেলবেন আয়ারল্যান্ডের হয়ে | খেলা

<![CDATA[

জিম্বাবুয়ের পিটার মুর এবার আয়ারল্যান্ডের হয়ে খেলবেন। বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে আইরিশদের জার্সিতে অভিষেকের অপেক্ষায় মুর। কথা বললেন দুই দেশের ক্রিকেট সংস্কৃতি নিয়ে। ওয়ানডে টি-টোয়েন্টির মতো টেস্টেও বাংলাদেশকে ভয়ংকর বলছেন তিনি। তার মতে, গেল কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফ দৃষ্টান্ত অন্যদের জন্য৷

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ চলছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা টেস্টকে সামনে রেখে লাল বলের বিশেষ অনুশীলন করল আয়ারল্যান্ড। সেখানেই পাওয়া গেলে পিটার মুরকে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জিম্বাবুয়ের জার্সিতে খেলেছেন ৭৮টি ম্যাচ। পাসপোর্ট বদলে মুর এখন পুরোপুরি আইরিশ। যে জার্সিতে নবযাত্রা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে। মজার তথ্য আছে আরও, জিম্বাবুয়ের হয়ে শেষ টেস্টটিও তার সিলেটে, বাংলাদেশেরই বিপক্ষে।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্মৃতিচারণ করে পিটার মুর বলেন, ‘বাংলাদেশে আমার অনেক স্মৃতি আছে। জাতীয় দল ছাড়াও এ দলের হয়ে আমি এখানে বেশ কয়েকবার এসেছি। ক্রিকেটে উত্থান-পতন থাকবেই। তবে এখন আমার মনোযোগের পুরোটা আয়ারল্যান্ডকে ঘিরে। আমার এই যাত্রাটা সহজ ছিল না। তবে এই ম্যাচ দিয়ে তার পূর্ণতা দিতে চাই।’

আরও পড়ুন: সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করেন রনি

ঢাকা টেস্ট কঠিন হবে বলে মনে করেন জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলা মুর। আক্ষেপ আছে সাদা পোষাকে ছোট দলগুলোর যথেষ্ট ম্যাচ না পাওয়া নিয়েও। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। তবে এই ফরম্যাটে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েই এসেছি। কিন্তু আক্ষেপের ব্যাপার দেখেন, গেল ৫ বছরে আমরা মাত্র তিনটি টেস্ট খেলেছি। আমার মনে হয় এখানে আইসিসির আরও উদার হওয়া উচিত। তবে আগামী দুই মাসে আমরা ৪টা টেস্ট খেলব। এটাও দারুণ বিষয়।

]]>