দিনাজপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত | বাংলাদেশ

দিনাজপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত | বাংলাদেশ

<![CDATA[

দিনাজপুর- রংপুর মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চিরিরবন্দরের বেকীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দরের কিসমত ফতেজংপুর ডাঙ্গারহাট গ্রামের মৃত গোমুল্লা শাহের ছেলে গোলজার আলী (৪৫) এবং খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের মৃত ইসমাইল আলীর ফজলে রাব্বী দুলাল (৪০)।

আরও পড়ুন: দুমকিতে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল হক রেজা জানান, চাম্পাতলী থেকে মোটরসাইকেলে চড়ে রানীরবন্দর বাজারের দিকে যাওয়ার সময় বেকীপুল এলাকায় বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

]]>