জি২০ (গ্রুপ অব টুয়েন্টি) হলো বিশ্বের প্রধান পরাশক্তি ও উদীয়মান অর্থনীতিগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনার জন্য ১৯৯৯ সালে এই ফোরাম গঠিত হয়।
জি২০ বিশ্ব অর্থনীতির প্রায় ৮৫ শতাংশ, আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশ এবং বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
এই জোটে ১৯টি দেশ এবং ২টি আঞ্চলিক সংস্থা রয়েছে। ১৯টি দেশ হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। দুটি সংস্থা হলো ইউরোপীয় ইউনিয়ন (ইউ) এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

