LATEST
বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য, মাতৃত্বের অনন্য দৃষ্টান্ত অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ ICETECH Teams Up with Sungrow-Controlled iCarbon to Pursue Global Transport–Energy Integration Opportunities যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বাংলাদেশের অর্থনীতির জন্য কী ঝুঁকি তৈরি করছে ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন: শিল্পাঞ্চল ও মহাসড়কে বাড়তি সতর্কতা Tom Brady is having the best midlife crisis ever
National

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর : চাঁদপুরে ১৬ কেন্দ্রে অংশ নেবে ১৮ হাজার ৮শ

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর : চাঁদপুরে ১৬ কেন্দ্রে অংশ নেবে ১৮ হাজার ৮শ

সারাদেশে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল।

১৫ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ও শেষ হবে বলে জানানো হয়।

২০২৬ সালের চাঁদপুরের ৮ উপজেলায় জুনিয়র-এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১৮ হাজার ৮শ শিক্ষার্থী ৩৬ জন, কেন্দ্র ১৬ টি। আগামি ৮ ডিসেম্বর পৃথক পৃথক কেন্দ্রে সরকারি নির্দেশিত নিয়ম-কানুনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র মতে-জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা-১৮ হাজার ৮শ ৩৬ জন। মাদ্রাসার ২ হাজার ৮০ এবং এবতেদায়ীর সংখ্যা ২ হাজার ৫৮ জন।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রুহুল্লাহ ২২ নভেম্বর বলেন,‘‘ ইতোমধ্যেই সকল কেন্দ্র সচিব দের সাথে সভা হয়েছে। পরীক্ষার উপকরণও এসেছে।’’ যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের : পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) + বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) সর্বমোট তিন ঘণ্টা (৩ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের থেকে হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।

পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের গজ ফরমে তার পরীক্ষার রোল নম্বর,রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না ।

পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবেন না। নম্বর বণ্টন: এবার ৪০০ নম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। এ নম্বর থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেয়া হবে।

পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে নম্বর থাকবে ১০০। শিক্ষার্থীরা এ তিন বিষয়ে সময় পাবে ৩ ঘণ্টা করে। বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সময় হবে এক ঘণ্টা ৩০ মিনিট করে দু বিষয়ে ৩ ঘণ্টা।

নীতিমালা অনুযায়ী,মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ % শিক্ষার্থী (সপ্তম শ্রেণির সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের দু ধরনের জনিয়র বৃত্তি দেয়া হবে। ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি।

সব ধরনের বৃত্তির ৫০ % ছাত্রদের এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

আবদুল গনি
২৩ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news